২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে রিভলবারসহ একজন গ্রেপ্তার

সাভারের আমিনবাজারের বড়দেশী মহল্লা থেকে শনিবার দুপুরে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রপ্তারকৃত সোহেল মিয়া (২৭) বড়দেশী মহল্লার মহিবুর রহমানের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2009, 05:18 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

সাভার, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আমিনবাজারের বড়দেশী মহল্লা থেকে শনিবার দুপুরে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত সোহেল মিয়া (২৭) বড়দেশী মহল্লার মহিবুর রহমানের ছেলে। তার কাছ থেকে ইতালির তৈরি একটি বিদেশি রিভলবার, ৪ রাউন্ড গুলি ও ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। র‌্যাব-৪ সাভার ক্যাম্প কমান্ডার শাহ মিজান উল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১টার দিকে বড়দেশী মহল্লা থেকে আমিনবাজার এলাকার সন্ত্রাসী সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ইতালির তৈরি রিভলবার, গুলি ও ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সাভার থানায় অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানান শাহ মিজান উল হক। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উল্লাহ বলেন, সোহেল মিয়াকে সাভার থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৫ ঘ.