২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় মেঘনার তীর ধসে নৌকাডুবি, একজন নিহত, নিখোঁজ ৩

ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর এলাকায় শনিবার মেঘনার তীর ধসে একটি নৌকা ডুবে একজন জেলে মারা গেছেন। এ ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছেন। নিহতের নাম জাহাঙ্গীর (৩৫)। নিখোঁজ জেলেরা হলেন- আবদুল্লাহ, আবুল কাসেম ও আব্দুল কাদের। তাদের সবার বাড়ি দৌলতখান উপজেলায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2009, 03:16 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ভোলা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর এলাকায় শনিবার মেঘনার তীর ধসে একটি নৌকা ডুবে একজন জেলে মারা গেছেন। এ ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছেন। নিহতের নাম জাহাঙ্গীর (৩৫)। নিখোঁজ জেলেরা হলেন- আবদুল্লাহ, আবুল কাসেম ও আব্দুল কাদের। তাদের সবার বাড়ি দৌলতখান উপজেলায়। দৌলতখান প্রেসক্লাবের সভাপতি শ ম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে স্থানীয় একটি জেলে নৌকা ১২ জন মাঝি ও জেলে নিয়ে মেঘনায় মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। নৌকা ছাড়ার আগে হঠাৎ মেঘনার তীর ভেঙে মাটির একটি বড় চাঁই নৌকার উপর পড়লে নৌকাটি ডুবে যায়। আট জেলে সাঁতরে তীরে ওঠেন। বিকেলে নদী থেকে জাহাঙ্গীরের মৃতদেহ উদ্ধার করা হয়। দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন অর রশিদ চৌধুরী বলেন, মেঘনায় নৌকাডুবিতে এক জেলের মৃত্যু এবং তিনজন নিখোঁজ হওয়ার খবর তিনি পেয়েছেন। স্থানীয় জেলেরা নৌকা নিয়ে নিজ উদ্যোগে মেঘনায় বিভিন্ন স্থানে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করছেন বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৯ ঘ.