২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭৫৫ শিক্ষা প্রতিষ্ঠানে ফেল নেই

এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সবাই উত্তীর্ণ হয়েছে। শনিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ জানান, ২০০৩ সালে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ৪৪টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2009, 12:04 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সবাই উত্তীর্ণ হয়েছে। শনিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ জানান, ২০০৩ সালে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ৪৪টি। এটি ধারাবাহিকভাবে বেড়ে ২০০৪ সালে ৮৩, ২০০৫ সালে ২৭২, ২০০৬ সালে ৩৬৩ এবং ২০০৭ সালে ৪৩৪টি এবং ২০০৮ সালে ৬৭৪টি হয়। এবার এই সংখ্যা বেড়ে হয়েছে ৭৫৫টি। শনিবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডসহ কারিগরি ও মাদ্রাসাসহ ১০ বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল একযোগে প্রকাশ হয়। এইচএসসিতে এবার উত্তীর্ণের হার কমে ৭০ দশমিক ৪৩ শতাংশ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ২২২ শিক্ষার্থী। কারিগরি ও মাদ্রাসা বোর্ড মিলিয়ে ১০ শিক্ষা বোর্ডে এবার উত্তীর্ণের হার ৭২ দশমিক ৭৮ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/আরএ/এমআই/১৮১০ ঘ.