২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

সিরাজগঞ্জ পৌর এলাকার পিটিটিআই (প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট) স্কুল সংলগ্ন একটি টং দোকানের নিচ থেকে শুক্রবার ভোর রাতে পুলিশ দু'টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2009, 10:44 AM

Updated : 26 Aug 2022, 11:47 AM

সিরাজগঞ্জ, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জ পৌর এলাকার পিটিটিআই (প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট) স্কুল সংলগ্ন একটি টং দোকানের নিচ থেকে শুক্রবার ভোর রাতে পুলিশ দু'টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোসাদ্দেক হোসেন জানান, শুক্রবার ভোর ৪টার দিকে বোমা সদৃশ দু'টি বস্তু উদ্ধার করা হয়। এগুলো থানায় এনে বালতিতে পানির মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে। টিনের কৌটায় লাল টেপ দিয়ে মোড়ানো বস্তু দু'টির প্রতিটি আধা কেজি ওজনের বলে মোসাদ্দেক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৫৫ ঘ.