২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবুজবাগে সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা আহত

রাজধানীর সবুজবাগ এলাকায় বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে সুজন মিয়া (৩২) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2009, 06:11 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সবুজবাগ এলাকায় বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে সুজন মিয়া (৩২) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা আহত হয়েছেন। তিনি স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর কমিটির সদস্য বলে জানা গেছে। তার অভিযোগ স্বেচ্ছাসেবক লীগের সবুজবাগ থানা ইউনিটের কয়েকজন নেতা-কর্মী এ ঘটনা ঘটিয়েছে। সুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি চাপাতি উদ্ধার করেছে। সুজনের গলায় শুক্রবার অনুষ্ঠেয় আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের স্বেচ্ছাসেবক কার্ড (কার্ড নং ৫২৭) ঝোলানো ছিল। কার্ডে তার পরিচয় লেখা রয়েছে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তার বাসা ৬৭/১ উত্তর মুগদা ঝিলপাড় সবুজবাগ। সুজন মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে বাসায় ফেরার সময় কদমতলা স্কুলের পেছনে স্বেচ্ছাসেবক লীগ সবুজবাগ থানা ইউনিটের সাধারণ সম্পাদক শাহরিয়ার খালেক কনক ও কর্মী লিটুসহ ৫-৬ জন তার গতিরোধ করে ও পিঠে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করে। সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি চাপাতি উদ্ধার করেছে। ঘটনা সম্পর্কে বিস্তারত জানা যায়নি। এলাকার একজন বাসিন্দা থানায় ফোন করে গুলির ঘটনা জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২৩৫৬ ঘ.