২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ১৭ আগস্ট বোমা হামলার আসামি গ্রেপ্তার

সাতক্ষীরায় ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার আসামি এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 10:55 AM

Updated : 26 Aug 2022, 11:47 AM

সাতক্ষীরা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার আসামি এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া থেকে বুধবার ভোরে মনতাজ উদ্দীন নামের এই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার একটি চিংড়ি ঘেরে পরিচয় গোপন করে কাজ করতেন। মনতাজ সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার ফজর আলীর ছেলে। তাকে গোয়েন্দা পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক অমল রায় জানান, আটক মনতাজ ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ৫টি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি এবং জেলা পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য। শহরের জজ কোর্ট, পুরাতন আদালত ভবন, শহীদ আব্দুর রাজ্জাক পার্ক, বাস টার্মিনাল এবং খুলনা রোড়ের মোড়ে পাঁচটি বোমা হামলায় তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়। ওই পাঁচ মামলার অভিযোগপত্রেই মনতাজের নাম আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৬৪০ ঘ.