২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে

পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2009, 08:45 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়, স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দূর্বল হয়ে যাবে। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দর এবং উপকুলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বায়ুচাপের তারতম্যের আধিক্যের প্রভাবে খুলনা, বাগেরহাট, বরগুনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম এবং কক্সবাজার উপকূলীয় জেলাসমূহের নিম্নাঞ্চল এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চর সমূহ স্বাভাবিক জোয়ারের চেয়ে ২