২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ হকবাজারে মঙ্গলবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রী'র মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আনারুল হক (৩২) ও তার স্ত্রী শরীফা বেগম (২৭)। তাদের ৫ মাস বয়সী একটি মেয়ে এবং ছয় বছর বয়সী একটি ছেলে রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2009, 03:53 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

রংপুর, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ হকবাজারে মঙ্গলবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রী'র মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আনারুল হক (৩২) ও তার স্ত্রী শরীফা বেগম (২৭)। তাদের ৫ মাস বয়সী একটি মেয়ে এবং ছয় বছর বয়সী একটি ছেলে রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, দুপুর আড়াইটার দিকে আনারুল হক বাড়িতে নিজে নিজেই বিদ্যুতের লাইন মেরামত করতে যান। এক পর্যায়ে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। তখন শরিফা তাকে রক্ষা করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০১ ঘ.