২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

তিন সপ্তাহ সিঙ্গাপুরে চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। মঙ্গলবার রাত ১১ টা ৪৫ মিনিটে তাকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটটি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গত ২৯ জুন নিজ বাসভবনের বাথরুমে পিছলে পড়ে কোমরে ব্যথা পান সাহারা খাতুন। উন্নত চিকিৎসার জন্য ১ জুলাই তিনি সিঙ্গাপুর যান। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2009, 06:13 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন সপ্তাহ সিঙ্গাপুরে চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। মঙ্গলবার রাত ১১ টা ৪৫ মিনিটে তাকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটটি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গত ২৯ জুন নিজ বাসভবনের বাথরুমে পিছলে পড়ে কোমরে ব্যথা পান সাহারা খাতুন। উন্নত চিকিৎসার জন্য ১ জুলাই তিনি সিঙ্গাপুর যান। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নেন। এদিকে দীর্ঘ তিন সপ্তাহ ধরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ অফিস করছেন না। এর আগে গণমাধ্যমে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগ নিয়ে গুঞ্জনের পর গত ৩ জুন সাহারা খাতুন বলেছিলেন, তিনি ৬ থেকে ২৩ জুন পর্যন্ত তার (স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী) ছুটির আবেদন অনুমোদন করেছেন। এরপর ৪ জুন পদত্যাগের কথা অস্বীকার করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "যা এক্সিস্ট করে না, তা বাস্তবায়িত হবে কীভাবে?" তিনি জানান, ছুটি মঞ্জুর হলেও সংসদে বাজেট অধিবেশন শুরু হওয়ায় আপাতত তিনি ছুটিতে যাচ্ছেন না। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে ৯ জুন যুক্তরাষ্ট্র যান তানজিম আহমেদ। ৩ জুলাই দেশে ফেরার কথা থাকলেও ফেরেননি তিনি। গত ১৯ জুলাই ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা নিউজ ওয়ার্ল্ড জানায়, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাদের বলেছেন, যুক্তরাষ্ট্র যাওয়ার আগেই তিনি দেশে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। বার্তা সংস্থাটি আরো জানায়, কেন পদত্যাগ করেছেন জানতে চাইলে তানজিম আহমেদ কোনও মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে বলেন, "যে কোনও মানুষের কাছে নীতি, আদর্শ ও আত্মসম্মানবোধই বড়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এইচএ/০০২৩ ঘ.