পাবনা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংঘবদ্ধ দালাল চক্রের হামলায় মঙ্গলবার সকালে পাবনা মানসিক হাসপাতালে কর্মরত আনসারসহ ১০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে আনসার সদস্য আব্দুল খালেক (২৬) ও সুজন মিয়াকে (৩০) স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের নাম জানা যায়নি।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উদ্দিন শেখ (৩১) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আনসার ও ভিডিপি'র জেলা অ্যাডজুটেন্ট ইব্রাহিম ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাবনার বিভিন্ন বেসরকারি ক্লিনিক এবং কিছু ডাক্তারের নিয়োগ করা একটি দালাল চক্র মানসিক হাসপাতালে সক্রিয় রয়েছে। তারা হাসপাতালের ফটক এবং বহির্বিভাগ থেকে রোগী ভাগিয়ে নিয়ে যায়। প্রতিদিনই এদের কাছে রোগীর আত্মীয় স্বজনদের প্রতারিত ও হয়রানি হতে হয়।
তিনি জানান, দালালদের প্রতিরোধের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ স
bdnews24