মাদারীপুর, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদর উপজেলার ঘটকচর গ্রামে সোমবার রাতে আলিমুন বেগম (৩০) এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে।
ঘটনা টের পেয়ে এলাকাবাসী তার স্বামী সালাউদ্দিন ফকিরকে (৩৫) আটক করে মঙ্গলবার পুলিশে দিয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াসউদ্দিন আহমেদ জানান, কলহের জের ধরে সালাউদ্দিন তার স্ত্রী আলিমুনকে সোমবার রাতে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেন।
ওসি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২০৩৪ ঘ.
bdnews24