ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতি বছর ২৫ হাজার বাংলাদেশী ভারত গিয়ে ফিরে আসে না- বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর এ মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ হিন্দু পরিষদ।
মঙ্গলবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরণের অপমানজনক ও আপত্তিকর বক্তব্য কূটনৈতিক শিষ্টাচার বর্হিভূত। কোনো সভ্য দেশের কূটনীতিকের ভাষা এমন হতে পারে না।
পিনাক রঞ্জনের এমন বক্তব্য বাংলাদেশ-ভারতের স
bdnews24