ঢাকা, ২১ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস।
মঙ্গলবার সচিবালয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎকালে ঢাকায় নেদারল্যান্ডসের বিদায়ী রাষ্ট্রদূত বিয়া তেন তুশা তার সরকারের এ আগ্রহের কথা জানান।
বিয়া তেন বাংলাদেশে তার দুই বছরের কূটনৈতিক দায়িত্ব পালন শেষে আগামী ২৯ জুলাই ঢাকা ত্যাগ করবেন।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মতো নেদারল্যান্ডসও বড় ব-দ্বীপ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে তার দেশও হুমকির সম্মুখীন।
দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন তিনি।
স
bdnews24