২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ডাকাতের হাতে একজন খুন, ঝিনাইদহে আহত ২

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর কর্মকারপাড়ায় সোমবার রাতে ডাকাতরা সাধন কুমার কর্মকার নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2009, 11:49 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঝিনাইদহ, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর কর্মকারপাড়ায় সোমবার রাতে ডাকাতরা সাধন কুমার কর্মকার নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। ডাকাতদলটি ওই রাতে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার চতুরপুর গ্রামে হানা দেয় এবং আরও দুজনকে জখম করে মালামাল লুট করে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) নাসিরুল আলম জানান, রাত সাড়ে ১২ টার দিকে একদল ডাকাত রায়পুর কর্মকার পাড়ায় সাধন কর্মকার, ঝন্টু, সোহরাব ও আমিনের বাড়িতে হানা দেয়। চিনে ফেলায় ডাকাতরা সাধনকে কুপিয়ে হত্যা করে। ওসি জানান, ডাকাত দল এসব বাড়ি থেকে তেমন কোন মালামাল নিতে পারেনি। ডাকাতি ও হত্যার ঘটনায় মামলা হয়েছে বলেও জানান তিনি। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মামুনর রশিদ জানান, জীবননগরের রায়পুর থেকে ফেরার পথে ১২/১৪ জনের ডাকাতদলটি উপজেলার চতুরপুর গ্রামের আবু বকরের বাড়িতে হানা দেয়। তারা নগদ ৩৫ হাজার টাকা, চার ভরি