মৌলভীবাজার , ২০ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কমলগঞ্জের লোকালয়ে রোববার গভীর রাতে ধরা পড়া লজ্জাবতী বানরটিকে ওই রাতেই আবার নিজ বাসস্থান লাউয়াছড়া বনে ফিরিয়ে দিয়েছে বন বিভাগ।
আদমপুর বাজারের ব্যবসায়ী আব্দুল মন্নান খান জানান, রাত ১২টার দিকে উপজেলার আদমপুর বাজারের ব্যবসায়ী কুলসম হাজীর ভবনের উপর থেকে বানরটি ধরা হয়। এরপর তিনি বিষয়টি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান।
জীব বৈচিত্র ও প্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আজহারুল ইসলাম জানান, ইউএনও'র কাছে খবর পেয়ে রাত ২টার দিকে শ্রীমঙ্গল থেকে আদমপুর গিয়ে তিনি বানরটি নিয়ে যান। রাত ৩টার দিকে সেটিকে আবার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০০ ঘ.
bdnews24