২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বাঘের আক্রমণে এক জেলে নিহত

সুন্দরবনে বাঘের আক্রমণে সোমবার এক জেলের মৃত্যু হয়েছে। নিহত আবুল কাসেম গাজী (৫৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাতাখালি গ্রামের মানিক গাজীর ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2009, 05:54 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

সাতক্ষীরা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে বাঘের আক্রমণে সোমবার এক জেলের মৃত্যু হয়েছে। নিহত আবুল কাসেম গাজী (৫৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাতাখালি গ্রামের মানিক গাজীর ছেলে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তা রেজাউল করিম জানান, আবুল কাসেমসহ পাঁচ জেলে রোববার সকালে বনের ভেতরে নদীতে মাছ ধরতে যান। সোমবার দুপুরে ফিরিঙ্গি নদীর বিবিখাল এলাকায় মাছ ধরার সময় একটি বাঘ আবুল কাসেমকে নিয়ে যায়। বিকেলে গ্রামবাসীদের সহায়তায় বন বিভাগের লোকজন বনের ভেতর থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪০ ঘ.