২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গ্রেপ্তার ১০০ বিডিআর সদস্যকে আদালতে হাজির

পিলখানা ঘটনার জের ধরে চট্টগ্রামে বিডিআর প্রশিক্ষণ কেন্দ্রে বিদ্রোহের মামলায় গ্রেপ্তার একশ' বিডিআর সদস্যকে সোমবার আদালতে হাজির করা হয়। চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ পরেশ চন্দ্র শর্মার আদালতে তাদের কড়া নিরাপত্তার মধ্যে হাজির করা হয়। হাজিরা শেষে তাদের কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2009, 05:03 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

চট্টগ্রাম, জুলাই ২০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---পিলখানা ঘটনার জের ধরে চট্টগ্রামে বিডিআর প্রশিক্ষণ কেন্দ্রে বিদ্রোহের মামলায় গ্রেপ্তার একশ' বিডিআর সদস্যকে সোমবার আদালতে হাজির করা হয়। চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ পরেশ চন্দ্র শর্মার আদালতে তাদের কড়া নিরাপত্তার মধ্যে হাজির করা হয়। হাজিরা শেষে তাদের কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার এ মামলার হাজিরার দিন ধার্য ছিল। এসময় কয়েকজন বিডিআর সদস্যের পক্ষে জামিনের আবেদন জানানো হলে তা নামঞ্জুর হয়। বিচারক আগামী ১৮ আগস্ট এ মামলায় পরবর্তী হাজিরার দিন স্থির করেছেন বলে তিনি জানান। পিলখানায় বিদ্রোহের পর বিডিআর সদস্যরা চট্টগ্রামের সাতকানিয়ায় বায়তুল ইজ্জত ট্রেনিং সেন্টারেও বিদ্রোহ করে। এ ঘটনায় গত ১৪ মে সেখানকার একশ বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২৩১৫ঘ.