২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফালু ও হাশেমের অবৈধ সম্পদ মামলা ছয় মাস স্থগিত

বিএনপির সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালু ও ব্যবসায়ী আবুল হাশেমের বিরুদ্ধে দায়ের করা অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2009, 03:14 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালু ও ব্যবসায়ী আবুল হাশেমের বিরুদ্ধে দায়ের করা অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এ মামলা দুটির কার্যক্রম কেন বাতিল করা হবেনা- সরকারের কাছে তার কারণও জানতে চেয়েছে আদালত। ফালু ও হাশেমের মামলা বাতিলের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইছউদ্দিনের বেঞ্চ এ আদেশ দেয়। তাদের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আহসানুল করিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এসকে/২১২২ঘ.