ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রখ্যাত নারী নেত্রী, কমিউনিস্ট ও প্রগতিশীল আন্দোলনের নেত্রী, নানকার বিদ্রোহের অন্যতম সংগঠক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির প্রবীণ সদস্য কমরেড হেনা দাস মারা গেছেন।
সিপিবির কেন্দ্রীয় কমিটির সংগঠক হাসান তারিক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল ১১টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রবীণ এই বিপ্লবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে হেনা দাস দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি পাকিস্তান আমল থেকেই এদেশের সব সামরিক স্বৈরাচার বিরোধী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে প্রথম সারিতে ছিলেন।
কমরেড হেনা দাসের মৃত্যুর খবর পেয়ে সিপিবি'র সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল ও গণসংগঠনের নেতারা হাসপাতালে ছুটে যান।
গত ১৮ জুলাই হেনা দাস মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। ল্যাবএইডে তিনি চিকিৎসাধী ছিলেন দীর্ঘদিন। রোববার তার অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়।
সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে জানান, হেনা দাসের এক মেয়ে জার্মানিতে থাকেন। তিনি আসার পর তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। হেনা দাসের মরদেহ হিমঘরে রাখা হবে।
রুহিন আরও জানান, হেনা দাস সিপিবি'র কন্ট্রোল কমিশনের সদস্য ছিলেন। এর আগে তিনি পার্টির পলিটব্যুরো'র সদস্য ছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে অসা
bdnews24