ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) জঙ্গি সন্দেহে পিরোজপুরে গ্রেপ্তার তিন নারী হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছেন।
গত ৩ জুলাই ৫৪ ধারায় ইসলামী ছাত্রী সংস্থার সদস্য সৈয়দা ফৌজিয়া আক্তার, জেসমিন নাহার ও প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা জামায়াতে নেতার কন্যা তানিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়েছিল।
রোববার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চে তাদের আবেদনটির ওপর শুনানি শেষে সোমবার এ বিষয়ে আদেশের দিন ধার্য করা হয়েছে।
রিট আবেদনে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তাারের বৈধতা চ্যালেঞ্জ করার পাশাপাশি জামিনের আবেদন করা হয়েছে।
আবেদনকারীদের পক্ষে রিট শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/২০২০ঘ.
bdnews24