২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় হাজারীর জামিন

দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত ফেনীর সাবেক আওয়ামী লীগ সাংসদ জয়নাল হাজারীর জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। রোববার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মারযি-উল-হকের হাইকোর্ট বেঞ্চ হাজারীর জামিন আবেদনের পরিপ্রেক্ষিত এ আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2009, 01:48 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত ফেনীর সাবেক আওয়ামী লীগ সাংসদ জয়নাল হাজারীর জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। রোববার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মারযি-উল-হকের হাইকোর্ট বেঞ্চ হাজারীর জামিন আবেদনের পরিপ্রেক্ষিত এ আদেশ দেন। এ মামলায় নিু আদালতের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত তাকে জামিন দিয়েছে। হাইকোর্টের এ আদেশের পর হাজারীর আইনজীবী ইনায়েতুল্লা চৌধুরী সাংবাদিকদের জানান, আর একটি মামলায় জামিন পেলেই হাজারীর কারামুক্তি ঘটবে। গত ১৫ মে জয়নাল হাজারী নিু আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। ২০০৭ সালের ২ অক্টোবর ফেনী সদর থানায় দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক শফিকুল ইসলাম ভুইঞা হাজারীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় তার বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ওই মামলায় ২০০৮ সালের ২৭ নভেম্বর ঢাকার ২ নং বিশেষ আদালত হাজারীকে ১০ বছর কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেয়। মামলায় হাজারীর পক্ষে জামিন আবেদনের ওপর শুনানি করেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এইচএ/১৯৫৫ ঘ.