২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকালে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন। ন্যাম সম্মেলন থেকে ফেরার পর প্রথামত সফর সম্পর্কে অবহিত করতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2009, 06:32 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকালে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন। (আরও তথ্যসহ) ন্যাম সম্মেলন থেকে ফেরার পর প্রথামত সফর সম্পর্কে অবহিত করতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী সদ্য সমাপ্ত এ সম্মেলনে আলোচিত বিভিন্ন বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব আবদুল আউয়াল হাওলাদার। প্রধানমন্ত্রী বিকেল ৬টার কিছু পর থেকে ঘন্টাদেড়েক বঙ্গভবনে অবস্থান করেন। বৈঠকের পর সাংবাদিকদের রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, ন্যাম সম্মেলনের বিভিন্ন কার্যক্রম প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অবহিত করেছেন। বাংলাদেশের আগামী তিন বছরের জন্য এশিয়া অঞ্চলের ন্যাম-এর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়া এবং সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রীর বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকের ব্যাপারেও জানানো হয় তাকে। প্রধানমন্ত্রী রোববার রাষ্ট্রপতিকে ভারতের সফররত সাবেক রাষ্ট্রপতি ড. এপিজে আবদুল কালামের সন্মানে দেওয়া নৈশভোজে যোগ দেওয়ার আমন্ত্রণও জানান এসময়। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. আবদুল করীম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ও রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মো. এহতেসাম উল হক উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ সাক্ষাতের সময়সূচি জানান। তবে প্রচারমাধ্যমের এ সংক্রান্ত খবর ও গুঞ্জন সত্ত্বেও মন্ত্রিসভা স