২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ সন্ত্রাসী বিকাশ ফের গ্রেপ্তার

জামিনে মুক্তি পাওয়ার পরদিন শীর্ষ সন্ত্রাসী বিকাশ কুমার বিশ্বাসকে (৪২) আবারও গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ভোরে গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, বিকাশকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ১২ বছর পর বৃহস্পতিবার বিকাশ গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2009, 02:56 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

গাজীপুর, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামিনে মুক্তি পাওয়ার পরদিন শীর্ষ সন্ত্রাসী বিকাশ কুমার বিশ্বাসকে (৪২) আবারও গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ভোরে গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, বিকাশকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ১২ বছর পর বৃহস্পতিবার বিকাশ গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান। কাশিমপুর কারাগারের (ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২) জ্যেষ্ঠ কারাধ্যক্ষ মো. আজমল হোসেন জানান, সর্বশেষ মিরপুর থানার একটি খুনের মামলায় বিকাশ জামিন পান। জামিনের কাগজ বৃহস্পতিবার বিকেলে কারগারে পৌঁছলে রাত ৮টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। বিকাশের বিরুদ্ধে মহানগর ছাত্রলীগ নেতা কাজী আবু মোতাকাব্বের জরিপ হত্যা, আগারগাঁওয়ে জোড়া খুনসহ হত্যা, চাঁদাবাজি ও অন্যান্য অভিযোগে ১৩টি মামলা রয়েছে। ১৯৯৭ সালের ১০ জুলাই বিকাশ গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন। আওয়ামী লীগের গত আমলে চার শীর্ষ সন্ত্রাসীর একটি তালিকা প্রকাশ করে ঢাকা মহানগর পুলিশ। ওই তালিকায় বিকাশ, প্রকাশ, সুইডেন আসলাম ও জোসেফের নাম ছিল। বিকাশের ভাই প্রকাশ কুমার বিশ্বাসও সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম। অপরাধ জগতে তারা দুই ভাই প্রকাশ-বিকাশ বাহিনীর প্রধান হিসেবে পরিচিত। কারাগারে বসেও বিকাশ মীরপুরসহ রাজধানীর বড় একটি অংশের অপরাধীদের নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৪ ঘ.