২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় যমুনা তীররক্ষা বাঁধের স্পারে আবারও ধস

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা এলাকায় যমুনা নদীর পশ্চিম তীররক্ষা বাঁধের এক নম্বর স্পারের আরও ৩৮ মিটার বৃহস্পতিবার রাতে ধসে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2009, 01:52 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

গুড়া, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা এলাকায় যমুনা নদীর পশ্চিম তীররক্ষা বাঁধের এক নম্বর স্পারের আরও ৩৮ মিটার বৃহস্পতিবার রাতে ধসে গেছে। গত ৪ জুলাই ওই স্পারের ১৫ মিটার অংশ নদীগর্ভে তলিয়ে যায়। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ কে এম মমতাজুর রহমান সাংবাদিকদের বলেন, চন্দনবাইশা এক নম্বর স্পারের দক্ষিণ পাশের ৩৮ মিটার অংশ ধসে যাওয়ার পর গভীর রাতে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে বালুর বস্তা নিক্ষেপ শুরু করে। শুক্রবার ধস বন্ধ হয়েছে। তিনি বলেন, যমুনা নদীতে পানি কমতে শুরু করেছে। বর্তমানে বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০০২ ঘ.