২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারিভাবে পাট ক্রয় কার্যক্রম শুরু

চলতি মৌসুমে সরকারিভাবে পাট ক্রয় কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্টতিবার বিকেলে পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বাংলাদেশ জুট মিল করর্পোরেশন (বিজেএমসি) নিয়ন্ত্রিত নারায়ণগঞ্জের হাফিজ জুট মিলে এ কার্যক্রম উদ্বোধন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2009, 05:42 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

নারায়ণগঞ্জ, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চলতি মৌসুমে সরকারিভাবে পাট ক্রয় কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্টতিবার বিকেলে পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বাংলাদেশ জুট মিল করর্পোরেশন (বিজেএমসি) নিয়ন্ত্রিত নারায়ণগঞ্জের হাফিজ জুট মিলে এ কার্যক্রম উদ্বোধন করেন। প্রতি মণ সুতি পাট এক হাজার ৬১১ টাকা দরে কেনা হয়। বিজেএমসি'র কর্মকর্তারা জানান, চলতি বছর দেশে ৪৫ লাখ বেল পাট উৎপাদন হতে পারে। সরকারিভাবে ১২ লাখ বেল পাট কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে। বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, সরকার কৃষকদের ন্যায্যমূল্য প্রদানের জন্য বাজার দরে কৃষকদের কাছ থেকে পাট কিনবে। পাট ক্রয় কার্যক্রম উদ্বোধনের সময় পাট ও বস্ত্রমন্ত্রীর সঙ্গে আরও ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, পাট ও বস্ত্র সচিব আশরাফ আহম্মেদ, নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভি ও বিজেএমসির চেয়ারম্যান টিডি মিত্র, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৫০ ঘ.