২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরবরাহ লাইনে ত্র"টি, বরগুনায় বিদ্যুৎ নেই

সরবরাহ লাইনে ত্র"টির কারণে পুরো বরগুনা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2009, 01:41 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

বরগুনা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরবরাহ লাইনে ত্র"টির কারণে পুরো বরগুনা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বুধবার রাত ১০টায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৮টা পর্যন্ত সরবরাহ চালু করা সম্ভব হয়নি। কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে সেটাও বলতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। সকালে বিদ্যুৎ বিভাগ জানায়, বিষখালী নদীর তলদেশ দিয়ে আসা বামনা-বদনীখালী সরবরাহ লাইনে ত্র"টি দেখা দিয়েছে। তাই বরগুনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী হাসিবুল হাসান জানান, বিদ্যুতের তার বদলাতে হবে। কবে নাগাদ বিদ্যুৎ পাওয়া যাবে তা তিনি বলতে পারছেন না। বিদ্যুত না থাকায় বরগুনা শহরের অনেক এলাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। ব্যাহত হচ্ছে জনজীবন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৮ ঘ.