২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, আটক ১৩

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে মাগুরা সদর উপজেলার বাহারবাগ গ্রামে বৃহস্পতিবার সকালে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2009, 10:30 AM

Updated : 26 Aug 2022, 11:45 AM

মাগুরা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে মাগুরা সদর উপজেলার বাহারবাগ গ্রামে বৃহস্পতিবার সকালে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই গ্র"পের ১৩ জনকে আটক করেছে। আহতদের মধ্যে ১৩ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- মফিজ, শহিদুল, সাহেব, রউফ, নায়েব, বিপুল, শহীদ, সোলেমান, শহিদুল, কুদ্দুস, মান্নাফ, নান্নু ও মধু। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জেসমিন আরা জানান, বাহারবাগ গ্রামের সালাম মিয়া ও জাকির বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দুপক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখনও পুলিশ মোতায়েন আছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি বলে এসআই জেসমিন জানান। তিনি জানান, আটককৃত হলেন- হাফিজুর রহমান (২৫), আব্দুর রহমান (৭০), সোহেল রানা (২০), সবুর শেখ (৪০), লিটন আলী (২৩), আনোয়ার হোসেন (৩৮), মিলন হোসেন (১৮), নান্নু মণ্ডল (৩৬), ভিকু মোল্লা (৬০), পান্না মিয়া (৪০), মান্নান মোল্লা (৪০), রিপন বিশ্বাস (২৫) ও মুক্তাদীর বিশ্বাস (১৮)। এদের দাঙ্গা-হাঙ্গামা অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৫ ঘ.