২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগে বাসের ধাক্কায় ছাত্র নিহত

রাজধানীর শাহবাগ মোড়ে বাসের ধাক্কায় বৃহস্পতিবার সকালে এক ছাত্র নিহত হয়েছেন। নিহত দীপন চাকমার (২৫) বাড়ি খাগড়াছড়ি জেলায়। তিনি কুমিল্লার সিসিএন মেডিকেল পলিটেকনিক ইনস্টিটিউটের প্যাথলজি বিভাগের ছাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2009, 09:38 AM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহবাগ মোড়ে বাসের ধাক্কায় বৃহস্পতিবার সকালে এক ছাত্র নিহত হয়েছেন। নিহত দীপন চাকমার (২৫) বাড়ি খাগড়াছড়ি জেলায়। তিনি কুমিল্লার সিসিএন মেডিকেল পলিটেকনিক ইনস্টিটিউটের প্যাথলজি বিভাগের ছাত্র। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে রাস্তা পার হওয়ার সময় রংধনু পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪-০৫৩৪) দীপনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দীপন চাকমার মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে চালক শামীমকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনার পর দুপুর পৌনে ১টার দিকে আদিবাসী কয়েকজন যুবক শাহবাগ মোড়ে ২টি বাস ভাঙচুর ও কয়েকটি গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেএফ/এফএফ/এইচএ/১৫৪৫ ঘ.