২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষার ছুটির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলেছে

এক মাস বর্ষাকালীন ছুটির পর বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলেছে। দীর্ঘ ছুটির পর বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিনেই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস। এদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অধিকাংশ বিভাগেই ক্লাস চলেছে। তবে শিক্ষক-শিক্ষার্থীদের এদিন পারস্পরিক কুশল বিনিময়েই ব্যস্ত থাকতে দেখা যায় ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2009, 06:27 AM

Updated : 26 Aug 2022, 11:45 AM

চট্টগ্রাম, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক মাস বর্ষাকালীন ছুটির পর বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলেছে। দীর্ঘ ছুটির পর বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিনেই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস। এদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অধিকাংশ বিভাগেই ক্লাস চলেছে। তবে শিক্ষক-শিক্ষার্থীদের এদিন পারস্পরিক কুশল বিনিময়েই ব্যস্ত থাকতে দেখা যায় । এদিকে ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকান্ড অনিদির্ষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধনসহ যেকোনো ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়। বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেই রাজনৈতিক কর্মকান্ডের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।" যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এইচএ/১২৩৮ ঘ.