২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি মদদের অভিযোগে আমিনুল হকসহ ১০৪ জনের বিরুদ্ধে মামলা

জঙ্গি মদদদান, চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগে সাবেক জোট সরকারের মন্ত্রীসহ ১০৪ জনের বিরুদ্ধে বুধবার দু'টি পৃথক মামলা হয়েছে। এর মধ্যে সাবেক জোট সরকারের মন্ত্রী আমিনুল হক, উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাংসদ নাদিম মোস্তফাসহ ৫৮ জনকে আসামি করে রাজশাহীর বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলা করেন বাগমারার খালিশপাড়া গ্রামের মোজাফফর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2009, 02:46 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

রাজশাহী, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি মদদদান, চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগে সাবেক জোট সরকারের মন্ত্রীসহ ১০৪ জনের বিরুদ্ধে বুধবার দু'টি পৃথক মামলা হয়েছে। এর মধ্যে সাবেক জোট সরকারের মন্ত্রী আমিনুল হক, উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাংসদ নাদিম মোস্তফাসহ ৫৮ জনকে আসামি করে রাজশাহীর বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলা করেন বাগমারার খালিশপাড়া গ্রামের মোজাফফর। উপজেলার কাঠালবাড়ী গ্রামের ইব্রাহীম হোসেন ৪৬ জনের বিরুদ্ধে একই আদালতে করেন অপর মামলাটি। বিচারক আসাফ-উ-দৌলা মামলা দু'টি আমলে নিয়ে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বাগমারা থানাকে নির্দেশ দিয়েছেন। এ নিয়ে জঙ্গি মদদ, চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগে আমিনুলের বিরুদ্ধে দু'টি এবং দুলু ও নাদিমের বিরুদ্ধে তিনটি করে মামলা হল। এরইমধ্যে একটি মামলায় আমিনুলের ৩১ বছর ৬ মাস সাজা হয়। বাদী মোজাফফরের মামলায় অভিযোগ করা হয়, ২০০৪ সালে ২৮ এপ্রিল আসামিরা বিভিন্ন দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্রসহ লাঠিসোটা ও রড নিয়ে তার বাড়িতে লুটপাট, আসবাবপত্র ভাঙচুর করে বাদীকে বাগমারার হামিরকুৎসায় বাংলা ভাইয়ের টর্চার সেলে নিয়ে যায়। সেখনে তার কাছে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং অমানুষিক নির্যাতন করে। পরদিন ৩০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে পরিবারের লোকজন তাকে ছাড়িয়ে আনে। মামলার এজাহারে আমিনুল হক, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও নাদিম মোস্তফার নির্দেশে সন্ত্রাসীরা জেএমবি বাহিনী গঠন করে এবং চাঁদা আদায় করে বলে উল্লেখ করা হয়। এ মামলার অন্য আসামিরা হলেন- মোস্তাফিজুর রহমান, লুৎফর রহমান, মামুন মহরী, সামসুদ্দিন, আব্দুল মান্নান, এনামুল হক, গোলাম মোস্তফা, বাবলু, খলিল, রেজা, মোফাজ্জল, মাহাতাব খামারু, জেবাউল আহমেদ, আবদুল কুদ্দুস, আইনুল, আবদুস সালাম, জাইদুল, ছাইফুল, মালেক, এনামুল, ছাত্তার বিএসসি, সিদ্দিকুর রহমান, মুনসুর, জাবেদ আলী, নাছের, ডিএম ফজলুর রহমান, মকসেদ, আবদুল বারীক, সোবহান, আবদুল মান্নান, জালাল উদ্দিন, আমজাদ, ইয়াদ আলী, আফিজ উদ্দিন, আজিমুদ্দিন, গোলাপ, তহিদুল, রফিকুল, আজাহার, মজিবর, রফিকুল ইসলাম, আল মামুন, মাহবুর, বিপুল হোসেন, সায়েম, ইব্রাহীম হোসেন, মিলন হোসেন, লোকমান হোসেন, আক্কাস আলী, হোসেন আলী, আবদুল কাদের, আবদুল মান্নান, আবেদ আলী, মজিদ এবং রহিদুল ইসলাম। অপর মামলায় জেএমবির ক্যাডাররা একইভাবে বাদী ইব্রাহিম হোসেনকে বাড়ি থেকে বাংলা ভাইয়ের টর্চার সেলে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং নির্যাতন করে রাস্তায় ফেলে রাখে। এই মামলায় মোস্তাফিজুর রহমান, মহসিন প্রামাণিক, হেলাল উদ্দিন, মামুন মুহুরী, জয়েন উদ্দিন, আব্দুর রাজ্জাকসহ ৪৬ জনের নামসহ আগের মামলার অনেক আসামির নাম রয়েছে। তবে আমিনুল হক, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও নাদিম মোস্তফার নাম নেই। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুর-অর-রশিদ মামলার কতা শুনেছেন বলে জানান। তবে এখনও নথিপত্র হাতে পাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৯ ঘ.