২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া, গাইবান্ধা ও নারায়ণগঞ্জে তিনটি লাশ উদ্ধার

কুষ্টিয়ায় মঙ্গলবার সকালে এক নির্মাণ শ্রমিক সরবরাহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গাইবান্ধায় পাওয়া গেছে এক শিশুর লাশ। একই দিন নারায়ণগঞ্জে উদ্ধার করা হয় এক সৌদি প্রবাসীর লাশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2009, 04:56 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় মঙ্গলবার সকালে এক নির্মাণ শ্রমিক সরবরাহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গাইবান্ধায় পাওয়া গেছে এক শিশুর লাশ। একই দিন নারায়ণগঞ্জে উদ্ধার করা হয় এক সৌদি প্রবাসীর লাশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ- কুষ্টিয়া: সদর উপজেলার স্বস্তিপুর এলাকায় সকালে শ্রমিক সরবরাহকারী সিরাজুল ইসলামের (৫৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দিন সরদার জানান, সকাল ৬টার দিকে উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের স্বস্তিপুরে হাত-পা বাঁধা অবস্থায় সিরাজুলের মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সিরাজুল ইসলামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সানপুকুরিয়া গ্রামে। গাইবান্ধা: সাদুল্য