২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে দুলু ও নাদিমের বিরুদ্ধে আরেকটি মামলা

চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগে বিগত চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং বিএনপিদলীয় সাবেক সাংসদ নাদিম মোস্তফাসহ ৩৫ জনের বিরুদ্ধে মঙ্গলবার রাজশাহীর একটি আদালতে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2009, 12:48 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

রাজশাহী, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগে বিগত চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং বিএনপিদলীয় সাবেক সাংসদ নাদিম মোস্তফাসহ ৩৫ জনের বিরুদ্ধে মঙ্গলবার রাজশাহীর একটি আদালতে মামলা হয়েছে। মামলায় এটিএন বাংলার স্টাফ রিপোর্টার রাজশাহীর সুজাউদ্দিন ছোটনকেও আসামি করা হয়েছে। চলতি বছরের ২৯ এপ্রিল জঙ্গি মদদ, চাঁদাবাজি এবং নির্যাতনের অভিযোগে দুলু এবং নাদিমের বিরুদ্ধে একই আদালতে একটি মামলা হয়েছে। বাগমারার মির্জাপুর গ্রামের আবেদ আলীর করা এ মামলায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক এবং রাজশাহী জেলা বিএনপির সাবেক সম্পাদক শীশ মোহাম্মদসহ ৭০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহীর বিচার বিভাগীয় হাকিমের আদালতে মামলাটি করেন জেলার বাগমারা উপজেলার দাসপাড়া গ্রামের আবদুল করিমের ছেলে মঞ্জুর রহমান। হাকিম আসাফ-উদ-দৌলা মামলাটি আমলে নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে বাগমারা থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। মামলার বাকি আসামিরা হলেন- বাগমারা চান্দপাড়া এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, নিমপাড়া গ্রামের ইসমাইল হোসেন, দাসপাড়া গ্রামের ময়েন উদ্দিন, আবুল কাশেম, আব্দুল জব্বার, আব্দুল হান্নান, মান্নান, আব্দুল হাকিম, ঝিকড়ার কলিমুদ্দিন, কনোপাড়ার আলতাফ হোসেন, চান্দ মোহাম্মদ, ইসমাইল হোসেন, আমিনুল ইসলাম, আজাহার আলী, রেজাউল, মনিরুল ওরফে হিরো, লিটন, ডোখলপাড়ার হাচেন আলী, কামাল হোসেন, আব্দুল জলিল, যাত্রাগাছির নূরুল ইসলাম, লাড়