ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কোনও সম্ভাবনা না থাকায় তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
সোমবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে একথা জানানো হয়েছে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হওয়ায় রোববার বিকেলে সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24