২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ও মেহেরপুরে দুজনের লাশ উদ্ধার

ঢাকার সাভার এবং মেহেরপুরের গাংনী উপজেলা থেকে রোববার দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে সাভারের গাজিরচট এলাকার একটি পরিত্যক্ত জমি থেকে দুপুরে অজ্ঞাতনামা এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2009, 01:58 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভার এবং মেহেরপুরের গাংনী উপজেলা থেকে রোববার দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে সাভারের গাজিরচট এলাকার একটি পরিত্যক্ত জমি থেকে দুপুরে অজ্ঞাতনামা এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করা হয়। সকালে গাংনীর হাঁড়িয়াদাহ গ্রামের মাঠ থেকে উদ্ধার করা হয় তরিকুল ইসলাম (৩২) নামের এক যুবকের লাশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: সাভার: দুপুর ১২টার দিকে গাজিরচট এলাকার ডায়মন্ড স্পিনিং মিলস'র দক্ষিণ পাশের পরিত্যক্ত জমি থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ আলী শেখ জানান, যুবকটি কোনো পোশাক কারখানার শ্রমিক ছিলেন। শনিবার মধ্যরাতে কাজ শেষে বাসায় ফেরার পথে তাকে পরিকল্পিতভাবে জবাই করে হত্যা করা হয়েছে। লাশের পাশে একটি খাবারের বাক্স পাওয়া গেছে। তিনি জনান, ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা হয়েছে। মেহেরপুর: নিহত তরিকুল গাংনী উপজেলার হাঁড়িয়াদাহ গ্রামের পশ্চিমপাড়ার খয়ের আলীর ছেলে। তার ছোট ভাই আজিরুল ইসলাম জানান, তরিকুল শনিবার সন্ধ্যায় বাড়ি ফিরে আবার জরুরি কাজের কথা বলে বের হয়ে যান। রাতে আর বাড়ি ফেরেননি তিনি। খোঁজাখুঁজি করে রোববার সকালে গ্রামের মাঠে তার লাশ পাওয়া যায়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন জানান, তরিকুলকে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে। তার ভাই বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে কাউকে আটক করা যায়নি বলে ওসি জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২০০৭ ঘ.