২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দেশে বিতর্ক চর্চা যত বাড়বে, ততই গণতান্ত্রিক কার্যক্রম শক্তিশালী হবে'

'তারুণ্যের সংসদ, আমাদের গণতন্ত্র' এই স্লোগানে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশ্রগ্রহণে শনিবার থেকে শুরু হয়েছে সংসদীয় ধারার বিতর্ক প্রতিযোগিতা 'বিএসবি-ক্যামব্রিয়ান ইয়ূথ পার্লামেন্ট'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2009, 05:41 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- 'তারুণ্যের সংসদ, আমাদের গণতন্ত্র' এই স্লোগানে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশ্রগ্রহণে শনিবার থেকে শুরু হয়েছে সংসদীয় ধারার বিতর্ক প্রতিযোগিতা 'বিএসবি-ক্যামব্রিয়ান ইয়ূথ পার্লামেন্ট'। জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে এটিএন বাংলা স্টুডিওতে প্রতিযোগিতার উদ্বোধন করেন। স্পিকার বলেন, 'দেশে বিতর্ক চর্চা যত বাড়বে, ততই আমাদের গণতান্ত্রিক কার্যক্রম শক্তিশালী ও সুসংহত হবে। তরুণ প্রজন্মের উচিত শাণিত যুক্তির এ প্রতিযোগিতায় আরো বেশি অংশগ্রহণ করা।" এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, 'সারা দেশে বিতর্ক চর্চা ছড়িয়ে দিতে এটিএন বাংলা যে উদ্যোগ গ্রহণ করেছে, তা আগামীতেও অব্যাহত থাকবে।" আগামীতে এটিএন আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করবে বলে তিনি ঘোষণা দেন। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে দু'টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিএএফ শাহীন কলেজ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, এসওএস হারম্যান মেইনার কলেজ ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ অংশ নেয়। জাতীয় ভিত্তিক এই প্রতিযোগিতায় দেশের ৩২টি কলেজ অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/২৩৪৮ঘ.