২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে তিন পরিবহন কর্মী আহত

রাজধানীর কদমতলী থানায় শনিবার সন্ত্রাসীদের গুলিতে তিন পরিবহন কর্মী আহত হয়েছেন। আহতরা হলেন- মাসুম (২০), টুটুল (৩২) ও ইকবাল হোসেন (২৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2009, 05:21 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর কদমতলী থানায় শনিবার সন্ত্রাসীদের গুলিতে তিন পরিবহন কর্মী আহত হয়েছেন। আহতরা হলেন- মাসুম (২০), টুটুল (৩২) ও ইকবাল হোসেন (২৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মহানগরীর ডেমরা অঞ্চলের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) প্রলয় চিসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে পোস্তগোলা চিশতিয়া মাজারের সামনে বাসের টিকেট কাউন্টারে বসে থাকার সময় সন্ত্রাসীদের গুলিতে ওই তিনজন আহত হন। এর মধ্যে মাসুম ছালছাবিল, টুটুল বোরাক ও ইকবাল আনন্দ পরিবহনের কাউন্টারকর্মী হিসাবে কাজ করেন। তাদের পায়ে গুলি লেগেছে। এডিসি প্রলয় চিসিম আরও জানান, কারা কেন এ হামলা চালায় তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে চাঁদাবাজি বা আর্থিক কোনও বিষয় আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/এসকে/২৩৩২ঘ.