কুড়িগ্রাম, জুলাই ১১ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য উৎপাদনে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে প্রত্যেক কৃষকের যাবতীয় তথ্য সংবলিত একটি তথ্যভাণ্ডার (ডাটাবেজ) গড়ে তোলা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
তিনি বলেন, "খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি ও কৃষকের উন্নয়নে পরিকল্পনা গ্রহণের সময় এসব তথ্য কাজে লাগানো হবে।"
বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে শনিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চত্বরে মন্ত্রী এ কথা বলেন।
খাদ্য নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সহায়তায় এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।
মতিয়া বলেন, "দাতাদের পরামর্শে ভূগর্ভস্থ পানি বেশি ব্যবহার করে আর্সেনিকসহ স্বাস্থ্য ঝুঁকি বেড়ে গেছে। তাই সরকার ভূমির উপরের পানির সদ্ব্যবহারের জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মাধ্যমে ৪০০ কোটি টাকা ব্যয়ে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে।"
জেলা প্রশাসক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে কুড়িগ্রামের সাংসদ মো. জাফর আলী, এ কে এম মাঈদুল ইসলাম ও আহমেদ নাজমীন সুলতানা, কৃষি স
bdnews24