২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তের ইছামতি নদী থেকে দুজনের লাশ উদ্ধার

সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা এলাকার সীমান্তবর্তী ইছামতি নদী থেকে শনিবার দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2009, 12:34 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

সাতক্ষীরা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা এলাকার সীমান্তবর্তী ইছামতি নদী থেকে শনিবার দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এরা হলেন- সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকার আব্দুল আজিজ গাজীর ছেলে ওমর আলী (৩৫) এবং ইটাগাছা এলাকার আক্তার আলীর ছেলে আব্দুর রহমান (২০)। ওমর আলীর ভাই জামাত আলী গাজী সাংবাদিকদের জানান, ৭/৮ দিন আগে ওমর আলীসহ আরও ছয়জনের একটি দল ভারতে গরু কিনতে যায়। এরপর থেকে তারা নিখোঁজ। তিনি জানান, শনিবার সকাল ১০টার দিকে হাড়দ্দহা এলাকায় ইছামতিতে ভাসমান অবস্থায় ওমর আলীর লাশ উদ্ধার করেন তারা। দুপুর ২টার দিকে একই জায়গা থেকে আব্দুর রহমানের লাশ উদ্ধার করা হয়। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) গঙ্গারানী জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ৪১ রাইফেলস ব্যাটালিয়নের উপসহকারী পরিচালক (ডিএডি) মাহবুবুর রশিদ জানান, ধারণা করা হচ্ছে ওমর আলী ও আব্দুর রহমান বিএসএফ এর নির্যাতনে মারা গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৩৯ ঘ.