২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বাস-টেম্পো সংঘর্ষে চারজন নিহত

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বিশমাইল নামক স্থানে শনিবার দুপুরে যাত্রীবাহী বাস ও টেম্পোর মুখোমুখি সংর্ঘষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2009, 07:41 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

সাভার (ঢাকা) জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বিশমাইল নামক স্থানে শনিবার দুপুরে যাত্রীবাহী বাস ও টেম্পোর মুখোমুখি সংর্ঘষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহতেরা হলেন- টেম্পোচালক জয়পুরহাট সদর উপজেলার জয়পুরা এলাকার বাসিন্দা জুয়েল (৩৫), যাত্রী সাভারের কাঠগড়া এলাকার হাসেম বেপারীর ছেলে সোহেল (২৮), একই এলাকার মোহাম্মদ করিম (২৮) ও নওগাঁ সদর উপজেলার সারস্তাগঞ্জ এলাকার এ এস এম নুরুজ্জামানের ছেলে আবু ফজল (৩০)। আহতদের মধ্যে ১০ জনকে ঢাকার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নবীনগর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি দুপুর ১টার দিকে বিশ মাইল নামক স্থানে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা টেম্পোর সঙ্গে সংঘর্ষ হয়। এতে টেম্পোটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই এর চালকসহ চার যাত্রী মারা যান। আহত হন বাসযাত্রীসহ অন্তত ৩০ জন। এসআই তৌহিদ জানান, বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/এমএসবি/১৮৫৩ ঘ.