ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড. গওহর রিজভীকে তার উপদেষ্টা নিয়োগ করেছেন।
এক সরকারি তথ্যবিবরণীতে বলা হয়, রুলস অব বিজনেস, ১৯৯৬ এর বিধি ৩বি(আই)'র প্রদত্ত ক্ষমতাবলে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী গওহর রিজভীকে তার উপদেষ্টা নিয়োগ করেন।
উপদেষ্টা হিসেবে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এইচএ/২২৪০ ঘ.
bdnews24