২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের গুলিতে ৪ বাংলাদেশী নিহত

যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তে বৃহস্পতিবার ভোরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের গুলিতে বাংলাদেশী নিহত হয়েছেন বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। তবে বাংলাদেশী সীমান্ত রক্ষী বাহিনী বিডিআর তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2009, 09:47 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

বেনাপোল (যশোর), জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তে বৃহস্পতিবার ভোরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের গুলিতে বাংলাদেশী নিহত হয়েছেন বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। তবে বাংলাদেশী সীমান্ত রক্ষী বাহিনী বিডিআর তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। শার্শার গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান এবং স্থানীয় বাদাআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, বিএসএফের গুলিতে চারজন নিহত হয়েছে। নিহতরা হলেন, উপজেলার পাঁচভুলোট গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সবুজ (২২), জামাত আলীর ছেলে আহম্মদ (২০), হোসেন আলীর ছেলে আরিফুল ইসলাম (২৫) এবং গোপালপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে সাদ্দাম (২২)। ইউপি চেয়ারম্যান মফিজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোরে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে আসার সময় অগ্রভুলোট সীমান্তের বিএসএফ ক্যাম্পের জওয়ানরা গরু ব্যবসায়ীদের লক্ষ করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই চার গরু ব্যবসায়ী মারা যান।" বিএসএফ লাশ নিয়ে গেছে বলেও জানান তিনি। ২২ রাইফেলস্ ব্যাটলিয়নের পুটখালী কোম্পানির অধিনায়ক কমান্ডার আব্দুল গনি সাংবাদিকদের কাছে তিনজন মারা যাওয়ার খবর নিশ্চিত করেন। এরা হলেন- সবুজ, আহম্মদ ও সাদ্দাম। আরিফুলের মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি। আব্দুল গণি জানান, ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং লাশ ফেরত চেয়ে বিডিআর'র এর পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৫৪৪ ঘ.