সাভার, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে বৃহস্পতিবার ভোরে আন্তঃজেলা ডাকাত দলের ১৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৪ এর সাভার ফাঁড়ির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে ভোর সাড়ে ৪ টার দিকে উপ-পরিদর্শক শাহ মিজানুল হকের নেতৃত্বে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।"
র্যাব সদস্যরা যে ১৮ জনকে গ্রেপ্তার করেছে, তারা হলেন- বাচ্চু (১৮), বাসেদ (২৫), আজিজ (৩২), সিরাজ (২৫), কোরবান আলী (২২), রেজাউল (২৭), আব্দুল আলীম (৪৫), রইস মিয়া (২৯), মিজান (২৮), মমিন হোসেন (২২), মোস্তফা (২২), মিজানুর রহমান (৩৫), আলিম মোল্লা (২৮), খলিল (৪২), সুমন (৩৪), সাখাওয়াত হোসেন (২৫), রহিম (৩০) ও কাদের (৪২)।
ডাকাত দলের ব্যবহৃত একটি বাস জব্দ এবং গ্রেফতারকৃতদের তল্লাশি করে ১টি ওয়ান সুটারগান, ২টি রাম দা, ১টি ছোরা, ১টি চাপাতি, নগদ ২০ হাজার টাকা ও ৯টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে বলে র্যাব কর্মকর্তা আরিফুল জানান।
এ বিষয়ে সাভার থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৫২৪ ঘ.
bdnews24