ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্যোগ মোকাবিলায় আগে থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে। এর হাত থেকে দেশকে রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে হবে। নির্মাণ করতে হবে আরও আশ্রয় কেন্দ্র।
বৃহস্পতিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী একথা বলেন। খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সকাল ১০টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত ওই বৈঠক চলে।
প্রধানমন্ত্রী বলেন, "বন্যার হাত থেকে দেশকে রক্ষায় কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এছাড়া নদী খনন এবং নদীর তীর সংরক্ষণেও কাজ করতে হবে। এ ধরনের কাজে প্রয়োজনে বিদেশি সহায়তাকে উৎসাহিত করতে হবে। বিদেশি সহায়তা নিয়ে নদী ও খাল খনন এবং নদীর তীর সংরক্ষণ করে দেশকে দুর্যোগের কবল থেকে রক্ষা করতে হবে।"
একইসঙ্গে তিনি বলেন, "যে কোনও দুর্যোগে বিদেশি সহায়তা নেওয়ার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ছোটোখাটো কোনও ঘটনায় নয় বরং বড় প্রয়োজনে এ সহায়তা নিতে হবে।"
সভার শুরুতে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে গত ছয় মাসে তার মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন।
প্রধানমন্ত্রী স
bdnews24