২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শিশু ছাত্র অপহরণকারী আটক

সাভারে এক শিশু ছাত্রকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার সময় বুধবার বিকেলে স্থানীয় লোকজন এক অপহরণকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক অপহরণকারী সিএনজি চালকের নাম মাইনুদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2009, 06:23 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

সাভার, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারে এক শিশু ছাত্রকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার সময় বুধবার বিকেলে স্থানীয় লোকজন এক অপহরণকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক অপহরণকারী সিএনজি চালকের নাম মাইনুদ্দিন। উদ্ধার স্কুল ছাত্র রায়হান (৯) সাভারের দিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। রায়হানের বাবা আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে স্কুল থেকে ফেরার পথে বাসার কাছে পৌঁছলে কয়েক ব্যক্তি রায়হানকে জোর করে একটি অটোরিকশায় তোলার সময় সে চিৎকার দেয়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে সিএনজি চালককে আটক করে। তবে অন্যরা পালিয়ে যায়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাইনুদ্দিনকে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/টিআর/০০২৯ ঘ.