ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ মিজারুল কায়েস।
মস্কো থেকে ফিরে বুধবার বিকালে তিনি তৌহিদ হোসেনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
বিদায়ী পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তৌহিদ হোসেনকে ফরেন সার্ভিস একাডেমির অধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। ২০০৬ সালের ১৭ ডিসেম্বর তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব পদে নিয়োগ পান। পরে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে পররাষ্ট্র সচিব পদে নিয়োগ দেয়।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার মিজারুল কায়েসকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেয়।
কায়েস রাশিয়ার আগে মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/এমআই/১৮৫১ ঘ.
bdnews24