ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা পদক দেওয়ার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিমত প্রকাশ করেছে হাইকোর্ট।
মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ নিয়ে একটি রিট আবেদনের রায় দেওয়ার সময় বুধবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের বেঞ্চ এ অভিমত জানায়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও পাকিস্তানি সেনা বাহিনীর আত্মসমর্পণের স্থান সংরক্ষণ চেয়ে গত ২৫ জুন রিট আবেদনটি করেছিলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ ও ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন।
মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব স্থান সংরক্ষণে সরকারকে নির্দেশ দেওয়ার সময় বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ অভিমত ব্যক্ত করে।
হাইকোর্ট বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের এবং ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আ
bdnews24