২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের স্মৃতিময় সব স্থান সংরক্ষণের নির্দেশ

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের এবং ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থান সোহরাওয়ার্দী উদ্যানসহ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব স্থান এবং বধ্যভূমিগুলো সংরক্ষণের জন্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2009, 08:30 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের এবং ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থান সোহরাওয়ার্দী উদ্যানসহ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব স্থান এবং বধ্যভূমিগুলো সংরক্ষণের জন্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর পাশাপাশি ১৯৭২ এর ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর এবং ওই বছরের ১৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যেখানে ভাষণ দিয়েছেন সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের নির্দেশও দেওয়া হয়েছে। এইসব স্থান দেশি-বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত রাখার নির্দেশও দিয়েছে আদালত। একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের বেঞ্চ বুধবার দুপুরে এ রায় দেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও পাকিস্তানি সেনা বাহিনীর আত্মসমর্পণের স্থান সংরক্ষণ চেয়ে গত ২৫ জুন রিট আবেদনটি করেছিলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ ও ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন। আদালতের রায়ে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান চিহ্নিত করার জন্য আগামী ৩ মাসের মধ্যে রাজনীতিক, ইতিহাসবিদ, প্রত