২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব নিতে কায়েস ঢাকায়

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব নিতে বুধবার ঢাকায় পৌঁছেছেন মোহাম্মদ মিজারুল কায়েস। তিনি রাশিয়ায় রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2009, 07:41 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব নিতে বুধবার ঢাকায় পৌঁছেছেন মোহাম্মদ মিজারুল কায়েস। তিনি রাশিয়ায় রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। বিদায়ী পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশা করছি, দুপুরের পর তিনি (মিজারুল কায়েস) কার্যালয়ে যাবেন।" তৌহিদ হোসেনকে ফরেন সার্ভিস একাডেমির অধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। ২০০৬ সালের ১৭ ডিসেম্বর তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব পদে নিয়োগ পান। পরে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে পররাষ্ট্র সচিব পদে নিয়োগ দেয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার মিজারুল কায়েসকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেয়। কায়েস রাশিয়ার আগে মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/এমআই/১২৪৬ ঘ.