ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেতু ভেঙে পড়ায় কুমিল্লা-সিলেট সড়ক যোগাযোগ বুধবার সকাল থেকে বন্ধ রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা বেইলি সেতুটি সকালে ভেঙে পড়ে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জাহিদ হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অতিরিক্ত পাথর বোঝাই একটি ট্রাক সেতুর ওপর উঠলে এটি ভেঙে পড়ে। ফলে সকাল ৬টা থেকে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ।"
সেতু মেরামতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে প্রকৌশলী জাহিদ জানান।
কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরার সেতুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় কিছুদিন আগে ওই স্থানে একটি বেইলি সেতু বসিয়ে পারাপার হচ্ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১২০০ ঘ.
bdnews24