২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একনেকে ৩১৫ কোটি টাকার ৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার ৩১৫ কোটি টাকার ৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। সম্পূর্ণ সরকারি অর্থে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে। মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 03:28 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার ৩১৫ কোটি টাকার ৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। সম্পূর্ণ সরকারি অর্থে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে। মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। অনুমোদিত প্রকল্পগুলো হলো- সড়ক ও রেলপথ বিভাগের অধীনে কুমিল্লা-বিবির বাজার স্থলবন্দর সড়ক উন্নয়ন প্রকল্প ও রিকাবীবাজার-রামপাল-দিঘীরপাড়-বাংলাবাজার-মুন্সীগঞ্জ সদর-নয়াগাঁও-মুক্তারপুর সড়ক (নয়াগাঁও হাসপাতাল সংযোগসহ) নির্মাণ প্রকল্প, স্থানীয় সরকার বিভাগের অধীনে সেতু/কালভার্টের অ্যাপ্রোচ রোড উন্নয়ন প্রকল্প এবং জ্বালানি ও খনিজ স